ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ওবায়দুল কাদের

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই টিকা নেন তিনি।


এর আগে গত ৩১ মার্চ বিএসএমএমইউতে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের।


গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দেওয়ার মধ্য দিয়ে দেশজুড়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান শুরু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑